সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিজিবির অভিযানে ৪৫ বোতল মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
মহেশপুরে বিজিবির অভিযানে ৪৫ বোতল মদ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে যাদবপুর বিওপির অধীনস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৪৯/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পার গোপালপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রামের মো. মতিয়ারের মেহেগুনি বাগান থেকে মজুত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী