ঝিনাইদহের হরিণাকণ্ডুু থানা-পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বশির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে উপজেলার চিথলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বশির উদ্দিন ওই এলাকার আবু বক্করের ছেলে। পুলিশ জানায়, তিনি চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার একটি মামলার (জিআর-৩২১) সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়ার নির্দেশনায় এএসআই লিটন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে চিথলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। হরিণাকুণ্ডু থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: