সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্যাম্পে নিয়ে বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৭ ইং
ক্যাম্পে নিয়ে বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে
অপহরণের ২৪ ঘন্টার মাথায় চুয়াডাঙ্গার ইসলামপাড়ার নার্সারি ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়া থেকে অপহৃত নার্সারী ব্যবসায়ী নজরুলকে অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। র‌্যাবের বিরুদ্ধে বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ করেছে অপহৃত নজরুল ইসলাম (৪৫)। তবে, এ কথা অস্বীকার করে র‌্যাব বলেছে, ‘র‌্যাবই নজরুলকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।’ অপহরণের শিকার নজরুল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত ইসাহক আলীর ছেলে। নজরুল ইসলাম (৪৫) সাংবাদিকদের জানায়, রাজবাড়ীর কালুখালির জনৈক মফিজ প্রফেসরের টাকা আদায়ের লক্ষ্যে গত বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আলমডাঙ্গা সড়কের পাশে তার নিজের সোহাগ নার্সারিতে কর্মরত অবস্থায় একটি সাদা মাইক্রোবাসে করে ৬ জন অস্ত্রধারী অস্ত্রের মুখে তার পরিবারের সদস্য ও জনসম্মুখ থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। এরপর তাকে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে চোখ হাত-পা বেঁধে বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতন করে। নির্যাতনের সময় র‌্যাব সদস্যরা রাজবাড়ীর কালুখারীর প্রফেসর মফিজের টাকা কবে দেবে তার স্বীকারোক্তি নেয়। নির্যাতন থেকে বাঁচতে মফিজ প্রফেসর টাকা না পেলেও তার টাকা দিতে রাজি হয় নজরুল। এর ২৪ ঘন্টা পর গতকাল  বৃহস্পতিবার সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নজরুলকে ছেড়ে দেওয়া হয়। নজরুল বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নজরুল আরো জানান, গত ২০১৬ সালের ১লা অক্টোবর নজরুলের নার্সারী থেকে গাছের চারাসহ ফুলের গাছ ক্রয় করে কিন্ত ঐ চারা ভাল হয়নি বলে অভিযোগ এনে বিভিন্ন সময় নজরুলকে মোবাইলফোনে হুমকি দিত প্রফেসর মফিজ। তার ভাই র‌্যাবের বড় অফিসার, তার টাকা না দিলে নজরুলকে উঠিয়ে নিয়ে যাবে বলেও হুমকি দিতেন তিনি। এ নিয়ে র‌্যাবও বেশ কয়েকবার ঝিনাইদহ ক্যাম্পে দেখা করতে বলে। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আওলিয়ার রহমান জানান, আহত নজরুলের সমস্ত শরীরে আঘাতের চিহ্নসহ পায়ে বৈদ্যুতিক শক দেয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির হোসেন জানান, নজরুলের কথা সত্য নয়, বরং র‌্যাবই অপহৃত নজরুলের মোবাইলফোন ট্র্যাকিং করে তার অবস্থান নিশ্চিত হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি দল ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার একটি নার্সারি থেকে উদ্ধার করে। বিকেলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নজরুল ও তার পরিবারের দাবী অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে নির্যাতনকারীদের বিচার।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী