ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে এই চাল বিতরণ শুরু হয়। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উদ্বোধনকালে চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পবিত্র ঈদুল ফিতর যেন সবাই সুন্দরভাবে উদ্যাপন করতে পারে, সে জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইউনিয়নের মোট ৩ হাজার ৮৮০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। কার্ডধারী প্রতিটি পরিবারের জন্য নির্দিষ্ট পরিমাণ চাল বরাদ্দ রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের তালিকা তৈরি করেছি এবং সুশৃঙ্খলভাবে তাদের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।’
চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করেন। সঠিক সময়ে এই সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: