শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে শিশু তাবাসসুম হত্যার খুনির ফাঁসির দাবিতে

স্থানীয়দের মানববন্ধন ও বিক্ষোভ
  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৬ ইং
মহেশপুরে শিশু তাবাসসুম হত্যার খুনির ফাঁসির দাবিতে

‎ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু তাবাসসুম হত্যার খুঁনি তাহেরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভৈরবা বাজারে তাবাসসুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। ‎মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। বক্তারা বলেন, নির্মম এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।


‎পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল আসামি তাহেরকে গত রাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে অবস্থিত আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তাবাসসুমের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। বুধবার বেলা আড়াইটার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পেছনের মাঠে একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে এক কৃষক পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‎নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তাঁর বাবা স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী। পরিবারটি বর্তমানে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার ডম্বলপুরে জমি দখলের চেষ্টায় হামলার অভিযোগ