মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
কালীগঞ্জে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রামে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়-এর সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। পরিবার জানায়, বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে এক কৃষক রক্তমাখা বস্তা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ