সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে এমপির কড়া হুঁশিয়ারি

রমজানে মজুদদারি ও ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থান
  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
ঝিনাইদহে চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে এমপির কড়া হুঁশিয়ারি

ঝিনাইদহে কোনো রকম চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও অবৈধ মজুদ বাড়িয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। গতকাল রোববার তিনি ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু এলাকায় প্রচার মাইক বের করে এই হুঁশিয়ারী দেন। প্রচার মাইকে বলা হয়, ‘প্রিয় শহরবাসী, এখন থেকে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু উপজেলা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকমুক্ত ঘোষণা করা হলো। সকল প্রকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ যে কোনো ধরণের অপরাধ হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


কেউ এ ধারণের অপরাধের সঙ্গে জড়িত থাকলে স্থানীয় পুলিশ প্রয়োজনে তাঁকে (এমপি) জানানোর জন্য সাধারণ মানুষকে আহবান জানানো হয়েছে। এছাড়া রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না পণ্যসামগ্রী মজুদ ও ভেজাল দেওয়া যাবে না। এমন কাজ করলে তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।


এদিকে, ঝিনাইদ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। এসময় ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন তিনি। গতকাল রোববার দুপুরে তিনি এই দুটি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালান। এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলমগীর হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি হাসপাতালটি বিগত ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোটের আমলে নির্মাণ করা হয়। যে কারণে আওয়ামী লীগের আমলে হাসপাতালটি অবহেলিত ছিল। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি, ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও অন্যান্য অন্যায় কাজ দমনে আমি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। পরে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় চুরির মামলার আসামি দুদু গ্রেপ্তার