মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে কপোতাক্ষ নদীর পাড়ের মাটি বিক্রি

এক ব্যক্তিকে জেল ও জরিমানা
  • আপলোড তারিখঃ ২২-০২-২০২৬ ইং
মহেশপুরে কপোতাক্ষ নদীর পাড়ের মাটি বিক্রি

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ‎গতকাল শনিবার উপজেলার খালিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানের সময় দুটি ট্রাকভর্তি মাটি জব্দ করা হয়।‎ দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (৩০) উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে।


‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। ঘটনাস্থলে গিয়ে সাদ্দাম হোসেনকে হাতেনাতে আটক করেন এবং দুটি ট্রাকভর্তি মাটি জব্দ করেন।


‎পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ুএর ৪(গ) ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী