মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই যুবক হতাহত

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৬ ইং
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই যুবক হতাহত

ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে টিটোন নামে তার বন্ধু গুরুতর আহত হয়েছেন। নিহত শান্ত শহরের আরাপপুর এলাকার দুঃখি মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে।  আরাপপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার বেলা ১১টার সময় পবহাটি কলারহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই শান্ত নিহত ও টিটোন গুরুতর আহত হন। টিটোনকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী