মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ভগ্নিপতির হাতে শ্যালক খুন

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৬ ইং
শৈলকুপায় ভগ্নিপতির হাতে শ্যালক খুন

জমি নিয়ে দ্বন্দ্বে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে ভাগ্নের হাতে কেসমত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, কেসমত আলীর সাথে তার ছোট ভগ্নিপতি নবছদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নবিছদ্দিন ও কেসমত আলীর মধ্যে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার ছেলে রফিকুল লাঠি দিয়ে কেসমত আলীকে পিটিয়ে গুরুতর জখম করে।

ওসি আরও জানান, তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় বোয়ালিয়া গ্রাম থেকে ভগ্নিপতি নবিছদ্দি ও ভাগ্নে রফিকুলকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী