মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৬ ইং
মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি জানায়, গত শনিবার বেলা ১টা ৫৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৬০/৪৩-আর থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের একটি ভুট্টা ক্ষেতের মধ্য থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
নায়েক মুখির মুন্সির নেতৃত্বে বিজিবির টহল দল ওই ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি একজন পুরুষ বলে জানা গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী