রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোসলের ভিডিও করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ায় খুন

জসিম হত্যায় প্রতিবেশী দম্পতির স্বীকারোক্তি
  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৬ ইং
গোসলের ভিডিও করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ায় খুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের চা দোকানি জসিম উদ্দিন (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইলিং ও অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে প্রতিবেশী দম্পতি আসাদুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি খাতুন গতকাল শনিবার আদালতে জবানবন্দি দিয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জসিম উদ্দিন প্রতিবেশী বৃষ্টি খাতুনের গোসলের ভিডিও গোপনে ধারণ করেন। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে চরম অতিষ্ঠ হয়ে বৃষ্টি তার স্বামী আসাদুল ইসলামকে সব খুলে বলেন। এরপর দুজনে মিলে জসিমকে হত্যার পরিকল্পনা করেন।


স্বীকারোক্তিতে বৃষ্টি খাতুন জানান, পরিকল্পনা অনুযায়ী আসাদুল ইসলাম চুয়াডাঙ্গার দশমাইল বাজার থেকে ঘুমের ওষুধ কিনে আনেন। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিনি কৌশলে জসিমকে তাদের বাড়িতে ডেকে নেন এবং ঘুমের ওষুধ মেশানো শরবত পান করান। শরবত পান করার পর জসিম অচেতন হয়ে পড়লে আসাদুল ও বৃষ্টি গামছা দিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর দিনভর লাশ ঘরের ভেতর লুকিয়ে রাখা হয়। পরে গভীর রাতে পাশের ট্যাংরাখালীর মাঠের একটি ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে আসে দম্পতি।


হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত হত্যাকাণ্ডের মোটিভ শনাক্ত করতে সক্ষম হয়েছে। নিহতের বাবার দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হলে তারা হত্যার কথা স্বীকার করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছাসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ