সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার তিনদিন পর ইউপি সদস্য অস্ত্রসহ আটক

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৭ ইং
পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার তিনদিন পর ইউপি সদস্য অস্ত্রসহ আটক
জীবননগর অফিস: পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার তিন দিন পর মেহেরপুরের ইউপি সদস্য হাসান আলীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বটতলা থেকে ৭-৮ জন পুলিশ পরিচয়ে হাসানকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। জীবননগর থানা পুলিশ জানায়, চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মেহেরপুরের ইউপি সদস্য হাসান আলী (২৮)। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে জীবননগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য এবং চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার উথলী ভূমি অফিসের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় হাসান আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। তার নামে মেহেরপুর জেলার গাংনী থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে, প্রশাসনের লোক পরিচয়ে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) হাসানুজ্জামান ওরফে হাসানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হাসান চাঁদপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। শনিবার উপজেলা শহরে যুবলীগের অনুষ্ঠান শেষে গ্রামের বটতলায় চায়ের দোকানে চা পান করছিল। এ সময় একটি সাদা মাইক্রোবাস সেখানে গিয়ে থামে। মাইক্রোবাস থেকে ৭-৮ জন নেমে হাসানের হাত ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তার পর থেকেই কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে গাংনী থানা, মেহেরপুর ডিবি ও পাশের জেলা চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় খোঁজ নিয়েও কোনো সন্ধান পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর গ্রামের এক যুবক জানান, তারা অস্ত্রের মুখে রুখে দাঁড়াতে পারেননি। অস্ত্রসহ আটককৃত ইউপি সদস্য হাসানুজ্জামান হাসানকে চুয়াডাঙ্গা আদালতের নির্দেশে জেলহাজতে পাঠনো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী