মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চরমপন্থি নেতা হানেফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‍্যাব-৬। গতকাল বৃহস্পতিবার ভোরে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে হোসেন আলীর প্রথম স্ত্রী তাছলিমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তবে হোসেন আলী তখন বাড়িতে উপস্থিত ছিলেন না।
র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২ কেজি গাঁজা, ৮টি রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানের পর তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, র‍্যাবের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, হোসেন আলী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখনো এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী