ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা শেষ হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে গতকাল মঙ্গলবার বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হলুদ হকি দল এবং রানার্সআপ হয় নীল হকি দল। টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয় সানি মোল্লা এবং রানার্সআপ হয় মো. তানজিবুর রহমান। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয় সানি মোল্লা ও আল আমিন মন্ডল এবং রানার্সআপ হয় মো. তানজিবুর রহমান ও সমৃদ্ধ বিশ্বাস।
বালিকা এককে চ্যাম্পিয়ন হয় নুসরাত নওরীন এবং রানার্সআপ হয় নাদিরা। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয় রানী খাতুন ও নুসরাত নওরীন এবং রানার্সআপ হয় বৃষ্টি ও মারিয়া বিনতে আজাদ।
এদিকে একই দিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। ২১টি সেশনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪০ জন বালক ফুটবলার অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ ও ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়াপ্রেমী দর্শনার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস