মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৬ ইং
মহেশপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে ফাতেমা খাতুন (৬০) নামের এক মধ্যবয়স্ক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মহেশপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফাতেমা খাতুন। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে মহেশপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানা-পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, ফাতেমা খাতুন কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী