মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

চারটি ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
শৈলকূপায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান খবর নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ লঙ্ঘন করে চারজন ভাটা মালিক পদ্ধতিতে ইটভাটা পরিচালনা ও জ্বালানি কাঠ ব্যবহার করে আসছিলেন। খবর পেয়ে অভিযানিক দল শৈলকূপা উপজেলার দুধসর গ্রামের শাহ ব্রিকস, একই গ্রামের মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়। একই সঙ্গে প্রিিতিট ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।


পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. মুন্তাছির রহমান আরও জানান, অভিযানের সময় ইটভাটা মালিকগণ আর অবৈধভাবে ইটভাটা চালাবে না বলে মরবে মুচলেকা প্রদান করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী