বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ চুয়াডাঙ্গায় আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
আজ চুয়াডাঙ্গায় আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আজ চুয়াডাঙ্গা সফরে আসছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাজকল্যাণ এবং মহিল ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ বেলা দুইটায় সড়ক পথে তিনি ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। সেখানে মধ্যহ্নভোজ শেষে বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভা শেষে বিকেলেই সড়ক পথে চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ