সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালিত

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৭ ইং
সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালিত
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে ৭ দফা দাবী আদায়ের লক্ষে রাজপথে নেমে নিজস্ব প্রতিবেদক: সড়ক ও জনপথ অধিদপ্তরের সকল ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিত করা ও ৭ দফা দাবী আদায়ের লক্ষে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টা হতে বেলা ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি  হয়। কর্ম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের সময় চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাহী সংসদের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাসাফুদ্দোজা সুজন, প্রচার সম্পাদক লাল মিয়া ও জেলা শ্রমিকলীগ নেতা আসাদুজ্জামান শিমুল উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনের সভাপতি মকবুল হোসেন বলেন, দাবী আদায়ের লক্ষে গত ৫ হতে ৯ নভেম্বর কর্ম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। আগামী ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ, ১৯ নভেম্বর হতে ২৩ নভেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতি, ২৮ নভেম্বর হতে ৩০ নভেম্বর ঢাকায় কাফনের কাপড় নিয়ে প্রধান প্রকৌশলীর দপ্তরে, কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালিত হবে। মেহেরপুর অফিস জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রনালয়ের বাছাইকৃত ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুণ্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪৩৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীদেগকে রেগুলার এর আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন জারী করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মেহেরপুর জেলা শাখার সদস্যরা। রবিবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাশুকুর রহমান। অন্যদের মধ্যে জেলা শাখার সহসভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক সৈয়দ আবু শাহীন সালাউদ্দিন, রাশেদুল ইসলাম রনি, সাংগঠানিক সম্পাদক গহর আলী, প্রচার সম্পাদক হাতেম আলী, কোষাধ্যক্ষ আবুল বাকি জোয়ার্দ্দার, অফিস সম্পাদক আখতার আলী, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নুর, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মফিজুর রহমান, দুদ্দু শেখ, সিদ্দিক আলী, আব্দুল মান্নান, জামাল আলী, আবু তালেব, আমজাাদ হোসেনসহ সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে তাদের দাবি নিয়ে আন্দোলন চলছে। ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরির বয়সসীমা ৬০ এর স্থলে ৬২ করতে হবে, বিনা পেনশনে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের উপযুক্ত অনুদানের ব্যবস্থ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাইকৃত ২ হাজার ৬শ ৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪ হাজার ৩শ ৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে শর্ত শিথিল করে নিয়মিত প্রজ্ঞাপন/এসআরও জারী করা সহ ৭টি দাবি জানায় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীরা। আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতী পালন করা হবে। এর পরও যদি দাবি না মানা হয় তাহলে কাফনের কাপড় পড়ে তার রাজধানীর গুরত্বপূর্ন স্থানে অবস্থান ধর্মঘট পালন করবেন। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ৭ দফা দাবী আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। রবিবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সামনে তারা এ কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, মোশাররফ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অনেকে দীর্ঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরী করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে আরো অনেকে চাকুরির মেয়াদ পূর্ণ করবেন অথচ মেয়াদ শেষে তাদের ভবিষ্যৎ অন্ধকার। বক্তারা, সারা দেশে সড়ক ও জনপথ বিভাগে ৭ হাজার ৫৯ ওয়ার্কচার্জ শ্রমিক কর্মচারীদেরকে নিয়মিত করা সহ ৭ দফা দাবী পেশ করেন। দ্রুত এই দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী