চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৩-১১-২০১৭
ইং
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, জেলা পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভূল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন কমিটি, জেলা চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলা নিষ্পত্তি তরান্বিত করনার্থে সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, এসিড নিয়ন্ত্রণ কমিটি, নারী ও শিশু পাচার, ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন সংক্রান্ত, মানব পাচার প্রতিরোধ কমিটি ও কারাগারে আটক শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত ট্রাষ্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ররিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল রশিদুল আলম, নবাগত অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, নবাগত সিভিল সার্জন ডা. মো. খাইরুল আলম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স