সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার সাড়াবাড়িয়া গ্রামে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৭ ইং
দামুড়হুদার সাড়াবাড়িয়া গ্রামে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
দর্শনা অফিস/কুড়ুলগাছী প্রতিনিধি: দামুড়হুদার সাড়াবাড়িয়া গ্রামের ৩ সন্তানের জননী মমতাজ খাতুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে বিষপান করলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। তবে গৃহবধুর স্বামী ও পরিবারের দাবী মমতাজ আত্মহত্যা করেছে। অপরদিকে মমতাজের পিতামাতার দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৩ সন্তানের জননী মমতাজ খাতুন (৩০) সাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশিদের স্ত্রী। জানা যায়, ১৫/১৬ বছর আগে কুড়–লগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কালু মোল্লার মেয়ে মমতাজের সাথে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের সমশের আলী পুত্র হারুন অর রশিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালই কাটছিলো। তাদের সংসারে দুইটি ফুটফুটে কন্যা ও ১টি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি হারুন অর রশিদ যৌতুকের দাবী করে আসছিল বলে মততাজের পিতা মাতা জানায়। এরপর বিভিন্ন সময় সংসারে টানাপড়েন শুরু হলে হারুন অর রশিদ যৌতুকের করে শুরু হয় দাম্পত্য জীবনে নানা ধরণের অশান্তি। পারিবারিক কলহে গত রবিবার দুপুরের দিকে মমতাজ বিষপান করে। এ ঘটনা মমতাজের পিতা-মাতার বাড়িতে খবর গেলে বেলা ২টার দিকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনা আমার জানা নেই। এরপর দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের  অফিসার ইনচার্জের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনিও জানেন না বলে প্রতিনিধিকে জানান। তবে কিছুক্ষণ পর মোবাইল ফোনে জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতলে মারা যাওয়ায় ওখানকার পুলিশ লাশ উদ্ধার করে হয়ত মর্গে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী