সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অর্ধশতাধিক পানের খালি ঝুড়ি ও ঘরের চৌকি টেবিল পুড়ে ছাই : পুড়ে গেছে বৈদ্যুতিক সংযোগ তার

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৭ ইং
অর্ধশতাধিক পানের খালি ঝুড়ি ও ঘরের চৌকি টেবিল পুড়ে ছাই : পুড়ে গেছে বৈদ্যুতিক সংযোগ তার
চুয়াডাঙ্গার নিচের বাজার সংলগ্ন মাথাভাঙ্গা ব্রীজের নিচে মধ্যরাতে আগুন অর্ধশতাধিক পানের খালি ঝুড়ি ও ঘরের চৌকি টেবিল পুড়ে ছাই : পুড়ে গেছে বৈদ্যুতিক সংযোগ তার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে নিচের বাজারে গতরাত আনুমানিক আড়াইটার দিকে আগুন লেগে অর্ধশতাধিক পানের খালি ডোল বা ঝুড়ি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ব্রীজের নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের কিছু অংশ পুড়ে ঝুকিপূর্ন অবস্থায় মাটিতে পড়ে আছে। আগুনে পাশের মানসিক প্রতিবন্ধী নাছি পাগলীর ঘরের মালামাল পুড়ে যায়। যে কোন সময় বিপদ ঘটার সম্ভাবনাও রয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়। এঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, চুয়াডাঙ্গা শহরের প্রানকেন্দ্র শহিদ হাসান চত্বর (চৌরাস্তা মোড়) সংলগ্ন মাথাভাঙ্গা ব্রীজের অবস্থিত বড় বাজার নিচের বাজারে পান ব্যবসায়ীদের ব্রীজের নীচের পিলারের সাথে হেলিয়ে রাখা পানের খালি ডোল বা ঝুড়িতে আকস্মিকভাবে আগুন লেগে যায়। এতে প্রায় অর্ধশতাধিক পানের খালি ডোল পুড়ে ছাই হয়ে যায়। এবং ব্রীজের উপরে পৌরসভার দেওয়া বৈদ্যুতিক বাল্প সংযোগ তারের কিছু অংশ পুড়ে যায়। ব্রীজের নীচ থেকে যাওয়া সংযোগ তারের ক্যাবলটি পুড়ে বর্তমানে ঝুকিপূর্ন অবস্থায় মাটিতে পড়ে আছে। মধ্যরাতে হঠাৎ আগুন লেগে গেলে নাইটগার্ডসহ আশপাশে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারেনি। নিচের বাজারের নাইটগার্ডরা জানায়, রাতে হঠাৎ মাথাভাঙ্গা ব্রীজের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ভয় পেয়ে যায় কারন পাশেই সুইপার কলোনী। আমরা দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন করি। ফায়ার সার্ভিস কর্মিরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে না নিয়ে আসলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেত। বদনা, বালতি দিয়ে মাথাভাঙ্গা নদী থেকে পানি তুলে আগুন নিভানোর চেষ্টাও করি। ব্রীজের নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ছোট ছোট ছিদ্র ছিদ্র থেকে এ আগুন লাগতে পারে বলে নাইটগার্ডরা ধারনা করছে। সুইপার কলোনীর কেউ অথবা ব্রীজের উপর থেকে কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেললে আগুনের সুত্রপাত হতে পারে ধারনা করা হচ্ছে। ব্রীজের নিচে মাটির দিয়ে ঘর বানিয়ে থাকা মধ্যবয়সী নাছি পাগলির ঘরে থাকা খড়ি ও চৌকি, টেবিলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে বড় বাজার নিচের বাজারে রাতে আগুন লেগেছে জানেন এটা? এমন প্রশ্নের জবাবে চুয়াডাঙ্গা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, জানার অতো দরকার নেই। এরপর কর্তব্যরত কর্মকর্তার নাম জানতে চাইলে অস্পষ্ট উত্তর দেন তিনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা খালিদ হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। ফায়ার সার্ভিস কর্মিদের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলেও তিনি জানান। এই আগুনে ব্রীজের পিলারে হেলিয়ে রাখা ৫০টি পানের খালি ডোল বা ঝুড়ি পুড়ে ছাই হয়ে যায় বলেও খালিদ হোসেন এই প্রতিবেদককে জানান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী