সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সভাপতি আফজালুল হক, রিপন ম-ল সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপলোড তারিখঃ ১১-১১-২০১৭ ইং
সভাপতি আফজালুল হক, রিপন ম-ল সাধারণ সম্পাদক নির্বাচিত
জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা শ্রমিক লীগের আয়োজনে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হককে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা রিপন ম-ল। গতকাল শুক্রবার সাড়ে ১০টার সময় টাউন ফুটবল মাঠে জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করেন অতিথিরা। পরে পরে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি সংক্ষিপ্ত বক্তব্যের পর শান্তির প্রতিক কবুতর উড়িয়ে শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সম্মেলন অনুষ্ঠানে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামন লিটু বিশ্বাস। এরপর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। চুয়াডাঙ্গা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হকের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কারণে। তাই দেশে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আবারো নৌকায় ভোট দিন। এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকলীগ গঠন, শ্রমিকদের ভূমিকা, শ্রমিক সংগঠন নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নসহ সব আন্দোলন সংগ্রামে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম। সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর ম্ুিক্তযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী শিরিন নাঈম পুনম এমপি, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান চুন্নু, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ, জাতীয় শ্রমিক লীগের আইন ও দর কশাকশি সম্পাদক আব্দুল লতিফ, চুয়াডাঙ্গা জেলা ট্রাক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ইসলাম উদ্দীন। এ সময় বক্তারা বলেন, কোন ব্যাক্তি বা নেতার অনুসারী নয়, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের প্রতিটা অঙ্গ-সংগঠনকে একত্রে কাজ করতে হবে। স্বাধীনতা থেকে শুরু করে এ দেশের যা কিছু অর্জন তা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে এসেছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে সেখান থেকে পেছানোর কোন সুযোগ নেই। তবে এক ধরনের কুচক্রীমহল এই উন্নয়নে ইর্ষান্বিত হয়ে উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে করে বক্তারা আরো বলেন, এদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, তার সেই স্বপ্ন বর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ পুরন হবার পথে। বক্তারা আরো বলেন, শ্রমিক লীগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিটা আন্দোলন সংগ্রামে এই সংগঠনটি যত রক্ত ঝরিয়েছে, তা আর কোন সংগঠন পারেনী। বঙ্গবন্ধুর প্রতিটা আন্দোলন সংগ্রামের ডাকে এই শ্রমিকলীগ সবার আগে উপস্থিত হয়েছে। সে কারনে আজ শ্রমিক লীগ একটি শক্তিশালি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এছাড়া সম্মেলন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, দিনের দ্বিতীয় ধাপের কর্মসূচির মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে এসময় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হককে পুনরায় সভাপতি ও শ্রমিক নেতা রিপন মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন তিনি। পরে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ এবং শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি ও সাধারন সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শ্রমিক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী