সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে স্পিডব্রেকার স্থাপন

যানজটের কারণে জনসাধারণের সাময়িক দুর্ভোগ
  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে স্পিডব্রেকার স্থাপন

চুয়াডাঙ্গা শহরের ব্যস্ততম সড়ক চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে স্থাপন করা হয়েছে স্পিডব্রেকার। ফলে সাময়িক দুর্ভোগের শিকার হচ্ছে যানবাহনসহ জনসাধারণ। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও কোর্ট মোড় এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল- এই স্পিডব্রেকারটি। তারই ফলস্বরূপ গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয় স্পিডব্রেকার স্থাপনের কাজ। কোর্ট মোড় এলাকায় কোনো স্পিডব্রেকার না থাকায় গাড়িগুলো খুব বেপরোয়া চলে, এমন দাবি স্থানীয়দের। দুর্ঘটনা হয় মাঝে মধ্যেই। তাই সাময়িক দুর্ভোগ হলেও দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা।


চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম বলেন, ‘এই কোর্ট রোডে অনেক শিক্ষার্থী চলাচল করে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু এই রোডে কোনো স্পিডব্রেকার নেই, ফলে হরহামেশাই ছোট-খাটো দুর্ঘটনা ঘটে। সবকিছু বিবেচনা করে আমি সকলের অনুরোধে কাল গিয়েছিলাম সড়ক বিভাগে। গিয়ে সেখানে কথা বলে দরখাস্ত জমা দিই। এবং আমি আজকে কলও দিয়েছিলাম সড়ক বিভাগে যাতে খুব দ্রুত এখানে স্পিডব্রেকারের কাজটা করে দেয়। এবং আল্লাহর রহমতে কাজ শুরু হয়েছে। আশা করি জনদুর্ভোগের নিরসন হবে।’


অটোচালক সিরাজ আলী বলেন, ‘স্পিডব্রেকারটা খুবই প্রয়োজন ছিল এই রোডে, তবে কাজটা সকালে না করে রাতে করলে ভালো হতো। এই যানজটের ঝামেলায় আমাদের পড়তে হতো না।’ স্থানীয়রা বলছেন, দেরীতে হলেও কাজটা হচ্ছে, আমাদের অনেক দিনের দাবি আজ পূরণ হচ্ছে। সাময়িক কষ্ট মেনে নিয়ে আমরা খুশি এই স্পিডব্রেকার স্থাপনের জন্য।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী