মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ট্রেন থেকে ফেলে দিয়ে সেনেরহুদা আকাশকে ‘হ*ত্যা’

সাড়ে ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২৫ ইং
সাড়ে ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের গাফফার আলী ওরফে আকাশের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে ফেলে ‘হত্যার’ দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালতের নির্দেশে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজমের নেতৃত্বে ও পিবিআইয়ের ইন্সপেক্টর মনিরুজ্জামানের উপস্থিতিতে সেনেরহুদা জান্নাতুল খাদরা কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এর আগে গত ২১ মে বিকেলে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আকাশ অফিস শেষে খুলনাগামী ৭১৬ নাম্বার কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ কোচে করে বাড়ি ফিরছিলেন। দর্শনা হল্ট স্টেশনে নেমে সড়কপথে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু জয়রামপুর রেলস্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। পরে রেললাইনের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ছবি দেখে তার পরিচয় শনাক্ত করেন। প্রথমে সবাই ধারণা করেছিল, অসাবধানতাবশত তিনি ট্রেন থেকে পড়ে মারা গেছেন। পরিবারও শুরুতে কোনো অভিযোগ করেনি। ফলে রেলওয়ে পুলিশ মরদেহ হস্তান্তর করে এবং পরদিন জানাজা শেষে আকাশকে সেনেরহুদা জান্নাতুল খাদরা কবরস্থানে দাফন করা হয়।


তবে পরবর্তীতে আকাশের পরিবারের সদস্যরা জানান, ট্রেনে থাকা কয়েকজন যাত্রীর জানিয়েছেন, আকাশকে অসাবধানতাবশত নয়, বরং পরিকল্পিতভাবে ফেলে দেওয়া হয়েছিল। এরপর তার বাবা জিন্নাত আলী বাদী হয়ে গত ২৬ মে চুয়াডাঙ্গার দামুড়হুদা আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ডাউন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত জুনিয়র টিটিই লালন চক্রবর্তী (৪২), জিআরপি এসআই পারভেজ (৩৬), কনস্টেবল কাদের (৪০), অ্যাটেনডেন্ট মিলন (৩৭), সোহাগ মিয়াসহ আরও চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।


অভিযোগে বলা হয়, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের প্রতিবাদ করায় আসামিরা বাগবিতণ্ডার একপর্যায়ে আকাশকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী