মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে শামসুজ্জামান দুদু

কেউ কেউ বলছে তাদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে
  • আপলোড তারিখঃ ২০-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে শামসুজ্জামান দুদু

বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। এখন চারিদিকে আগুন লাগানো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যাই ঘটুক না কেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপিকেই বিজয়ী লাভ করাতে হবে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা শহরের ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


শামসুজ্জামান দুদু আরও বলেন, একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে, তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী