চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আওয়ামী লীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
০৭-১১-২০১৭
ইং
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মেমোরি অব দ্যা ওয়ার্ল্ডে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায়
সমীকরণ ডেস্ক: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ’র ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের ব্যানারে কবরীরোডস্থ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের চৌরাস্তা মোড় ঘুরে কোর্ট মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি খুস্তার জামিল। আনন্দ মিছিলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, আইন সম্পাদক এড. আব্দুল মালেক, প্রচার সম্পাদক ফেরদৌসওয়ারা সুন্না, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুসহ পৌর আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নেন।
অপরদিকে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গাংনীতে আনন্দ শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেহেরপুরের গাংনীতে জেলা পরিষদ মাকের্টের নিকট থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের নেতৃত্বে এই র্যালী বের করা হয়। র্যালীটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভার মধ্যেদিয়ে শোভাযাত্রা ও বণাঢ্য র্যালীর সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা মনিরুজামান আতু, পৌর কাউন্সিলর মিজানুর রহমান ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান মদন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন, আওয়ামী লীগ জহরুল ইসলাম, এনামুল ইসলাম, জসিম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক ফকির প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কর্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের বক্তব্যের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এছাড়া আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দীন টিটু, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সম্পাদক বাপ্পি হাসান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।
অপরদিকে, চুয়াডাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল সকাল ১০টায় এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস হতে শুরু হয়ে চৌরাস্তার মোড় প্রদক্ষিণ করে প্রিন্স প্লাজার সামনে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমরান আহমেদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা ইমরান শেখ, আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন রিদয়, সবুজ, আফ্রিদি, রাজন, হৃদয়, হাফিজ ইমন, হিরণ, মিশন, মো. মানিক, রিয়াজ মোল্লা, কামরান, মিঠুন, রাজ, ইমরান হোসেন, রিদয়, সুইট, তাজ, মারুফ, নিশান, জাহিদ, নিপ্পন, সোহাগ, কানন, তুষার, ইসমাইল, ফিরোজ আলম, হিমু, নাহিদ, ফারহান রাব্বি, আরাফাত প্লাবন, ইসতিয়াক সিথুনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল এর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জীবননগর অফিস জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বস্বীকৃতি পাওয়ায় জীবননগর ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগর পৌর ছাত্রলীগের আয়োজনে জীবননগর ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের নেতৃত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি মিঠু, সহ-সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক আকাশ, সাংগাঠনিক সম্পাদক শিপন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি বিপ্লব প্রমূখ।
ঝিনাইদহ অফিস জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় ঝিনাইদহে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেসি কলেজের সামনে র্যালিটি শেষ করে কেসি শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
কমেন্ট বক্স