সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী কেলেঙ্কারীর ঘটনায় দর্শনা প্রেসক্লাবের নবগঠিত কমিটির জরুরি বৈঠক লম্পট রাজুসহ ৯সাংবাদিক বহিস্কার ও প্রেসক্লাবে তালা

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৬ ইং
নারী কেলেঙ্কারীর ঘটনায় দর্শনা প্রেসক্লাবের নবগঠিত কমিটির জরুরি বৈঠক লম্পট রাজুসহ ৯সাংবাদিক বহিস্কার ও প্রেসক্লাবে তালা
`` নিজস্ব প্রতিবেদক: দর্শনায় হারুন রাজুর নারী কেলেঙ্কারীর ঘটনায় দর্শনা প্রেসক্লাবের নবগঠিত কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি নূরুল আলম বাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক অনৈতিভাবে লম্পট রাজুর নারী কেলেঙ্কারীর ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অপরাধে এ বৈঠকে লম্পট রাজুসহ ৯জন সাংবাদিককে প্রেসক্লাবের ২৩ এর ক ও খ ধারা মোতাবেক তাদের  প্রেসক্লাব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত সাংবাদিকদের `c_`মধ্যে রয়েছে, একরামুল হক পিপুল, আজিমুদ্দিন, হারুন রাজু, আহসান হাবিব মামুন, মনিরুজ্জামান সুমন, মনিরুজ্জামান ধীরু, জিল্লুর রহমান মধু, মোস্তাফিজুর রহমান কচি ও হানিফ মন্ডল। এ বৈঠকে উপস্থিত সাংবাদিকেরা বলেন, সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। একজন নির্ভিক, সৎ ও দায়িত্ববান সাংবাদিকের লেখনিতেই ফুটে ওঠে ব্যক্তি, সমাজ, দেশ তথা জাতির আসল রূপ। একটি জাতির উন্নতিতে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। কিন্তু একটি কথা অপ্রিয় হলেও সত্য বর্তমানে সাংবাদিকতাকে পুঁজি করে এক শ্রেণির অশিক্ষিত ও দুর্নীতিবাজ অনৈতিক সুবিধার বিনিময়ে নানা অপকর্মের সাথে যুক্ত হয়ে গোটা সাংবাদিক সমাজকে কলুষিত করে তুলছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক নামের কলঙ্ক দর্শনা প্রেসক্লাবের কথিত সেক্রেটারী চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা প্রত্রিকার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু গত ঈদুল আজহার আগের দিন বিকাল সাড়ে ৫ টার দিকে দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় যুবকদের হাতে ধরা পড়ে। এসময় ক্ষুব্ধ জনতা উত্তম মধ্যম দেয়া শুরু করলে খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ও দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে রাজুকে উদ্ধার করে। পরে লম্পট রাজুর নানা অপকর্মের দোষর দর্শনা প্রেসক্লাবের কতিপয় দুর্নীতিবাজ সাংবাদিক  লম্পট রাজুর পক্ষ নিয়ে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ফন্দিফিকির শুরু করে। এ বিষয়টির সুষ্ঠু সমাধানকল্পে প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকেরা পূর্বের কমিটিকে একাধিকবার অবহিত করলেও তাতে কর্ণপাত না করায় নব গঠিত দর্শনা প্রেসক্লাব নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঘটনা তদন্তে একটি নতুন কমিটি গঠন করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী