বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৫ ইং
মহেশপুর থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের মহেশপুর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব মহেশপুরের নেতৃবৃন্দ। বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে প্রেসক্লাব সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


এছাড়াও উপস্থিত ছিলেন, জালাল উদ্দীন, জামসেদ আলম বকুল, জাকির হোসেন, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজন, রাসেল, মশিয়ার রহমান টিংকু, আর এম রনি, হাকিম ও খোকন।


সাক্ষাৎকালে ওসি নজরুল ইসলাম বলেন, ‘মহেশপুর থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিক সমাজেরও বড় ভূমিকা রয়েছে। আমি চাই সবাই মিলে এ কাজটি আরও সহজ করে তুলি।’ প্রেসক্লাব নেতৃবৃন্দ নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী