বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সাপের ছোবলে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
মহেশপুরে সাপের ছোবলে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে মিথিলা খাতুন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিথিলা উপজেলার যাদবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে।


পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাবা-মায়ের পাশে ঘুমিয়ে ছিল ছোট্ট মিথিলা। গভীর রাতে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে মিথিলাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, শিশু মিথিলাকে রাসেল ভাইপার সাপ কামড়িয়েছে। তারা জানান, প্রায় ১০ দিন আগে একই ঘরে একটি রাসেল ভাইপার সাপ দেখা গিয়েছিল। তবে সে সময় সেটিকে মারা সম্ভব হয়নি।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, এই শিশুর মৃত্যুর ঘটনায় দুর্গাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।  




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী