মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ প্রেসক্লাবে প্রয়াতদের স্মরণে মিলাদ ও দোয়া

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২৫ ইং
ঝিনাইদহ প্রেসক্লাবে প্রয়াতদের স্মরণে মিলাদ ও দোয়া

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্য ছাড়াও সাংবাদিক পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মিলাদ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু এবং আজাদ রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ। প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, একাত্তর টিভির রাজিব হাসান, মানবকণ্ঠের শাহজাহান আলী বিপাশ, বাসসের শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের আহসান কবীর, প্রয়াতদের পরিবারের সদস্য বায়োজিদসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।


উল্লেখ্য, সম্প্রতি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেন। এর আগে সাপ্তাহিক চলন্তিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্টের এম. এ. আনসারী, বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানীর তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমানসহ অনেক গুণী সদস্য মৃত্যুবরণ করেন। 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী