মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বেকারি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৫ ইং
মহেশপুরে বেকারি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের মহেশপুরে মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় রাজধানী বেকারি অ্যান্ড ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মহেশপুর শহরের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজধানী বেকারি অ্যান্ড ফুডে তদারকি করা হয়। এসময় দেখা যায়, প্রস্তুতকৃত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্যসহ বাধ্যতামূলক তথ্য নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তাদের লোগো ব্যবহার করছে। এ অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আইন অমান্য করে এসব খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী