মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৫ ইং
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিয়ার দফাদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের নিকট নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত আতিয়ার দফাদার গড়াবাড়িয়া উত্তরপাড়ার বাসিন্দা ফকির দফাদারের ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, সকালে আতিয়ার দফাদার তার চাচাতো ভাইয়ের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টজনিত মৃত্যু। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’ 



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ