বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনেরহুদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৫ ইং
সেনেরহুদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাদরাসার হলরুমে আলোচনা ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

মাদরাসার শিক্ষক কারী ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা আরিফুল ইসলাম ও সহ-সুপার ফয়জুল আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন, মেহেদী হাসান, আব্দুল খালেক ও আব্বাসউদ্দিন।




কমেন্ট বক্স