মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৫ ইং
ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান

পত্রিকায় খবর প্রকাশের পর ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন সদর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার পরাগ।


মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার পরাগ জানান, উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া, সোনাতনপুর ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড় ও বামনআইল ঝাফর বিলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত ২৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে বিভিন্ন খালে স্থাপন করা ১১টি অবৈধ বাঁধ উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।


নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, দেশি মাছের বংশবৃদ্ধি ও বিস্তারের স্বার্থে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলেই অভিযান চলবে। পাশাপাশি নদী ও খালের পানির প্রবাহ ব্যাহত করে এমন সব অবৈধ বাঁধও উচ্ছেদ করা হবে। উল্লেখ্য, গত ২৬ আগস্ট বিভিন্ন দৈনিকে ‘মাছের বংশবিস্তারে বাধা চায়না দুয়ারি, দেশি প্রজাতির মাছে সমৃদ্ধ ঝিনাইদহের হাট বাজার’ শিরোনামে তথ্যভিত্তিক খবর প্রকাশিত হয়। এরপরই প্রশাসন অবৈধ চায়না দুয়ারির ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী