শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পদোন্নতি পেলেন পুলিশের ৫৯ কর্মকর্তা

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৫ ইং
পদোন্নতি পেলেন পুলিশের ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার পদে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (০৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।


জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৩৪, ৩৫ ও ৩৬তম বিসিএস ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।



কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২