মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‎মহেশপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ; কিশোর আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৫ ইং
‎মহেশপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ; কিশোর আটক

ঝিনাইদহের মহেশপুরে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে। 

‎ভুক্তভোগী শিশুর মা জানান, দুপুরে পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় সবুজ তাদের বাড়িতে এসে ঘরের ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে তিনি দৌঁড়ে যান। তখন শিশুটি কাঁদতে কাঁদতে জানায়, সবুজ তাকে ব্যাথা দিয়েছে। 

‎শিশুটির মা অভিযোগ করেন, সবুজ শিশুটির সাথে খারাপ কিছু করলে শিশুটি ব্যথায় কান্নাকাটি শুরু করে। পরে দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর স্থানীয় লোকজন সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, শনিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আসামি সবুজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।





কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী