চুয়াডাঙ্গায় বিএনপি ও গাংনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৭
ইং
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে একের পর এক সন্ত্রাসী হামলা, প্রতিহিংসামূলক সাধারন জনগনের গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগকারী অভিযুক্ত সরকারদলীয় সন্ত্রাসীদের গ্রেফতার এড়ানোসহ সকল নৈরাজ্য কর্মকান্ডের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এ সময় মিছিলটি প্রেসক্লাবের সামনের রাস্তায় উঠলে পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ সভা করে নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মহিলাদল নেত্রী জাহানার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকি আবু।
তিনি বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী। একই সাথ তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন। তাকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। উল্টে তাঁর উপরে হামলা চালিয়ে বর্তমান ফ্যাসীবাদী সরকার চরম কা-জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। এর মাধ্যমে সরকারের আসল চেহারা আবারো উন্মোচিত হয়েছে। আসলে এই সরকার- বিরোধী রাজনীতিকে সহ্য করতে পারছে না। আমরা বেগম জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
বিক্ষোভ মিছিলে অংশ নেন পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহসভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর থানা বিএনপি’র প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, বিএনপি নেতা হাফিজুর রহমান মুক্ত, আনিছুল ইসলাম বিশু, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, রাশেদুল ইসলাম রাশেদ, আশাদুল হক বটুল, সুমন পারভেজ খান, সোহেল রানা আপেল, আবুল হাসান, হাফিজুর রহমান হাবলু, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, কলম উদ্দীন, ইমরুল হাসান ফটিক, আকুল, সানোয়ার হোসেন, রুবেল হাসান, তুহিন ইসলাম, আব্দুস ছালাম, শামসুল হক, মেহেবুব ইসলাম, ছাত্রনেতা রিন্টু মহলদার, শাহাবুদ্দিন, শাহজামাল, সেতু। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম বিক্ষোভ মিছিল থেকে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা পরিচালনা করেন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক সাক্ষরিত একপ্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ কার্যালয়ে জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. এমএম শাহাজাহান মুকুল প্রধান অতিথি হিসেবে থেকে একটি সমাবেশ করে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরোঙ্গজেব বেল্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক। জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক জাহেদ মো. রাজীব খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদল আহবায়ক খালেদ মাহমুদ মিল্টন।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এসময় পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দাল হক, আব্দুল্লাহ হিল মারুফ পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান, জেলা মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদিকা আসমত আরা খাতুন, যুবদল নেতা সলাউদ্দীর রনি, সাইফুল ইসলাম সহ যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স