মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ব্যবসায়ীর হাত-পা বাধা লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
ঝিনাইদহে ব্যবসায়ীর হাত-পা বাধা লাশ উদ্ধার

ঝিনাইদহে তোয়াজ উদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তোয়াজ উদ্দিন শেখ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে। পুলিশ জানায়, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের তালা ভেঙে হাত পা বাধা মরদেহ উদ্ধার করে।


তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারনা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা জানা যায়নি। হত্যার পর ঘাতকরা বাইরে থেকে তালা দিয়ে যায়। স্থানীয় চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী-সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। সবশেষ গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।


ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার রাতে ঘটনাস্থল থেকে জানান, তোয়াজ নামে এক ব্যক্তির হাত-পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী