ফেন্সিডিলসহ কামাল ও বকুল আটক
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৭
ইং
বেগমপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদরের বেগমপুর ফাঁড়ি পুলিশের অভিযানে আকন্দবাড়ীয়া তামালতলাপাড়ার দু’জন ফেনসিডিলসহ আটক করেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার পরে কোটালি উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ মাসনুন সঙ্গীয় ফোর্স নিয়ে কোটালি উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযানা চালিয়ে ফেন্সিডিলসহ ২জনকে আটক করে। এসময় তাদের শরীর তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডল উদ্ধার করা হয়। আটককৃতরা হল আকন্দবাড়ীয়া তামালতলাপাড়ার মৃত কাইয়ুম বিশ্বাসের ছেলে কামাল (৩৮), একই এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে বকুল (৩৯)। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে প্রেরণ করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স