সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে ড. ইউনূসের বৈঠক আজ

নুরুল হক নুরের ওপর হামলা ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত
  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে ড. ইউনূসের বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।


শফিকুল আলম বলেন, আজ কিছু রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসবেন। বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে আলাপ-আলোচনা হবে। বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ৬টায় এনসিপি’র সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 


প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্র্বতী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্র্বতীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।


রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন; পরিস্থিতি খারাপ হয়েছে কিনা। আমরা কিন্তু পুলিশকে জানিয়েছি, তারা যেন নিয়মিত পরিসংখ্যান দেয়। আমরা মনে করি, সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার।


প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকের সভায় বেশ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বিচার বিভাগীয় তদন্তের নেতৃত্বে হাইকোর্টের একজন বিচারপতি থাকার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্র্বতী সরকার। এছাড়া এ হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানানো হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। 


বিবৃতিতে বলা হয়েছে, কেবল নুরুল হক নুরের ওপরই নয়, এ ধরনের সহিংসতা- ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী