বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিকিৎসকদের সময়মতো সেবাদানের ওপর গুরুত্বারোপ : আগামী মার্চে ২৫০ বেড চালুর সম্ভাবনা

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৭ ইং
চিকিৎসকদের সময়মতো সেবাদানের ওপর গুরুত্বারোপ : আগামী মার্চে ২৫০ বেড চালুর সম্ভাবনা
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা : অর্ণার মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, হাসপাতালের উন্নয়নে আমরা যৌথভাবে কাজ করব। বৃহত এ হাসপাতালে নানান সমস্যা রয়েছে। সমস্যগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। তিনি চিকিৎসকদের স্মরণ করে দিয়ে বলেন, আপনারা মানব সেবার মহান দায়িত্ব নিয়ে এ পেশায় এসেছেন। আপনারা সকলে আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। অফিস সময়ে (সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত) রোগী দেখার উপর তিনি গুরুত্বারোপ করেন। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, সব ঠিক থাকলে আগামী বছরের মার্চে ২৫০ বেডের জন্য নির্মিত ভবন চালু করা হবে। তখন হাসপাতলের অনেক সমস্যাই কেটে যাবে। দালালমুক্ত করার জন্য তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মাসে অনন্ত এক-দুই বার ভ্রাম্যমাণ আদালত বসানোর অনুরোধ করেন। মেডিসিনের একজন চিকিৎসক ও নতুন একটি এ্যাম্বুলেন্স সংগ্রহের চেষ্টা করছেন। শেষে আব্দুস সালামের মেয়ে অর্ণার মৃত্যুতে গভীর শোক দূঃখ প্রকাশ করা হয়। প্রায় ১ বছর পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালের রাজস্ব আয়, বহিঃবিভাগ ও আন্তঃবিভাগে রোগী দেখার হিসাব উপস্থাপন করা হয়। হিসাব উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও বিদায়ী সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়। তিনি জানান বহিঃবিভাগ, জরুরী বিভাগে টিকিট বিক্রি, প্যাথলজি, এক্স-রে, কেবিন , এ্যাম্বুলেন্স ভাড়া থেকে আয় হয়েছে ৩৭ লাখ ৫৪ হাজার ৭৬৭ টাকা। এছাড়া অপারেশন করা হয়েছে ২ হাজার ৫৩৭ জন।  বহিঃবিভাগে রোগী দেখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৯২ জন, আন্তঃবিভাগে ৬৭ হাজার ৮৭১ জন ও জরুরী বিভাগে রোগী দেখা হয়েছে ৬৬ হাজার ৮৬০ জন। গত বছরের ৯ নভেম্বর সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন ডা. পরিতোষ কুমার ঘোষ, ডা. ওয়ালিউর রহমান নয়ন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, হাসপাতালের তৃতীয় শ্রেনীর প্রতিনিধি আমজাদুল ইসলাম চঞ্চল। তারা বলেন, ১০০ শয্যার হাসপাতালে মাঝে মাঝে রোগী ভর্তি থাকে ২৫০/২৬০ জন। অনেক সময় কিছু প্রভাবশালী ব্যক্তি জোর করে সোয়াইন ফ্লু রোগের জন্য যে ৪টি কেবিন রয়েছে সেখানে থাকেন। এখানে রোগী থাকলে চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ে। তারা সোয়াইন ফ্লু কেবিন বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন। রোগীদের জন্য হাসপাতালে ২০টি বাথরুম রয়েছে। সেগুলো পরিস্কারের জন্য হারপিক ও ব্লিচিং পাওডার দেয়া হয় খুবই সামান্য। যা দিয়ে বাথরুম পরিস্কার করা দুরুহ হয়ে পড়েছে। এছাড়া বড় ওভারহেড পানির ট্যাংকি দীর্ঘদিন পরিস্কার না করায় প্রচুর ময়লা জমেছে। ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন জরুরী হয়ে পড়েছে। রয়েছে দালালের উৎপাত। তারা কর্তৃপক্ষের নিকট হাসপাতালের জন্য আরো ৮টি ফ্যান, ১০টি রড লাইট ও প্রয়োজনীয় হারপিক বরাদ্দের আহবান জানান। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এসএ টিভি প্রতিনিধি বিপুল আশরাফ বলেন, ২৪ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আব্দুস সালামের একমাত্র মেয়ে সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্রী অর্ণার মৃত্যু হয়। ভূল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ। সাংবাদিকদ্বয় বলেন অর্ণার মত যেন আর কেউ মারা না যান। তারা বলেন ২১ জন চিকিৎসক যদি অফিস সময়ে ঠিকমত ডিউটি করেন তাহলে দূরদূরান্ত থেকে শত শত রোগী উপকৃত হবে। সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু বলেন, হাসপাতাল আঙ্গিনা পরিস্কার রাখার জন্য ৫ জন সুইপার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালে ছোটখাট অনেক সমস্যার সমাধান করা হয় দানশীল ব্যক্তিদের সহায়তার টাকায়। এছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’