সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ওভারপাস নির্মাণে ধীরগতি, কামিল মাদ্রাসার মানববন্ধন

সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন, ড্রেন ভেঙে মরণফাঁদ
  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ওভারপাস নির্মাণে ধীরগতি, কামিল মাদ্রাসার মানববন্ধন

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় ওভারপাস নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় ভোগান্তি চরমে উঠেছে। সড়কের দুই পাশে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে, আর ভাঙা ড্রেন পরিণত হয়েছে মরণফাঁদে। বিশেষ করে ওভারপাস সংলগ্ন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সরু রাস্তায় শিক্ষার্থী, হেফজ বিভাগ ও নিকটবর্তী ওয়াইসি জামে মসজিদের মুসল্লিদের চলাচলও হয়ে পড়েছে কষ্টকর। ফলে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।


এই পরিস্থিতির প্রতিবাদে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার আয়োজনে গতকাল সোমবার দুপুরে রেলবাজার প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধীরগতির ওভারপাস নির্মাণকাজ এখন চুয়াডাঙ্গাবাসীর জন্য দুর্ভোগে পরিণত হয়েছে। মাদ্রাসায় প্রবেশপথের ড্রেন ভেঙে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত সড়ক প্রশস্তকরণ, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং দ্রুত ওভারপাস নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান তারা।



প্রধান অতিথির বক্তব্যে কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু বলেন, ‘চলমান পরিস্থিতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য ভয়াবহ হয়ে উঠেছে। জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।’


মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ, গভর্নিং বডির সদস্য ও রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহকারী অধ্যাপক আবুল হাশেম, আতিয়ার রহমান, শরিফুল ইসলাম, আবু জায়েদ আনসারী, ফরহাদ হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মুকুল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী