সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্পোর্ট ফুটবল টুর্নামেন্টে নিউ মার্কেট একাদশের গোলবৃষ্টি

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৫ ইং
স্পোর্ট ফুটবল টুর্নামেন্টে নিউ মার্কেট একাদশের গোলবৃষ্টি

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জমজমাট আয়োজনে চলমান স্পোর্ট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে সাতগাড়ি একাদশকে ৬-০ গোলে পরাজিত করে দাপুটে জয় তুলে নিয়েছে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট একাদশ। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বিজয়ী দলটি। প্রথম অর্ধেই তিন গোল করে ম্যাচে নিজেদের দৃঢ় অবস্থান জানান দেয় নিউ মার্কেট একাদশ। দ্বিতীয়ার্ধের শুরুতেও তারা প্রতিপক্ষকে চাপে রেখে আরও তিনটি গোল আদায় করে নেয়। নির্ধারিত সময় শেষে সাতগাড়ি একাদশকে ৬-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে সমবায় নিউ মার্কেট একাদশ।


দলের পক্ষে নাসিম ও বাপ্পি জোড়া গোল করেন। বাকি দুই গোলের একটি আসে হামিদুল এবং অন্যটি কবীরের পা থেকে। দলীয়ভাবে রক্ষণভাগ ও আক্রমণভাগের দুর্দান্ত সমন্বয়ের কারণে প্রতিপক্ষ দল পুরোপুরি এলোমেলো হয়ে পড়ে। সমবায় নিউ মার্কেট একাদশের খেলোয়াড় হিসেবে মাঠে নামেন গোলরক্ষক হাসিব এবং ফিল্ডে ছিলেন হৃদয়, সজল, সাব্বির, সোহান, হৃদয়, জামাল, নাসির, বাপ্পি, হামিদুল ও কবীর।
দলের পেছনে সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন কর্মকর্তা জুয়েল, সজীব, সুজন ও নিশান। টুর্নামেন্টের এই ম্যাচটি পরিচালনা করেন চুয়াডাঙ্গার সাবেক ফুটবলার আসাদুল হক আশা। আজকের খেলায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা মাঝেরপাড়া একাদশ ও ফাইভ স্টার একাদশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে একই মাঠে বিকেল সাড়ে চারটায়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী