মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার বেলা তিনটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধীনস্থ নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালায়। অভিযানে আসামীবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। গতকাল মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানারো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক বিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য মহেশপুর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 





কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী