মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ব্যাথায় ‘ম্যাজিক তেলের’ জাদু!

পোড়া ক্ষতের আরামে আলোচনা জাকিরের ভেষজ তেল
  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
ব্যাথায় ‘ম্যাজিক তেলের’ জাদু!

ঝিনাইদহ সদর উপজেলার ঘাঘা গ্রামের জাকির হোসেনের তৈরি এক বিশেষ ভেষজ তেল নিয়ে জেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘ম্যাজিক তেল’ নামে। অগ্নিদগ্ধ বা কাটা ক্ষতে এই তেল ব্যবহার করলে ব্যথা কমে যায় এবং দ্রুত ক্ষত সারে- এমনই দাবি ব্যবহারকারীদের। সম্প্রতি দেড় বছর বয়সী শিশু জিহাদের শরীরে গরম তেল পড়ে পুড়ে যায়। তার মা রোকসানা জানান, ‘২০ মিনিটের মধ্যে ব্যথা অনেকটা কমে আসে, ক্ষতও শুকিয়ে আসছে। আমরা নিজেরাই অবাক হয়েছি।’


একই অভিজ্ঞতা জানালেন পাশের গ্রামের ফাতেমা খাতুন। তিনি বলেন, ‘আমার মেয়ে জান্নাতুলের শরীরেও পুড়ে গিয়েছিল। জাকির হোসেনের তেল দেওয়ার ২৫ মিনিটের মধ্যে কান্না থেমে যায়। এক মাসের মধ্যেই ক্ষত ভালো হয়ে যায়।’ তেলটি নিয়ে উদ্ভাবক জাকির হোসেন বলেন, ‘বছরের পর বছর ভেষজ উপাদান নিয়ে গবেষণা করেছি। ঘরোয়া উপায়ে কয়েক ধরনের গাছের রস ও তেল দিয়ে এটি তৈরি করেছি।’
তবে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘যতই কার্যকর হোক না কেন, এটি অনুমোদিত নয়। ব্যবহারের কোনো সরকারি নিয়ম নেই। এটি অবৈধ।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী