বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দলমত-ধর্ম নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্র্ত অংশগ্রহনে চলছে মহানামযজ্ঞ

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৭ ইং
দলমত-ধর্ম নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্র্ত অংশগ্রহনে চলছে মহানামযজ্ঞ
চুয়াডাঙ্গায় বিশিষ্ট ব্যবসায়ী বাবু দীলিপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের আয়োজনে হুসাইন মালিক: চুয়াডাঙ্গার শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞনুষ্ঠানটি হিন্দু-মুসলিমের মিলন মেলায় পরিণত হয়েছে। উৎসবের আমেজে ঐতিহ্যবাহী পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে ভক্তদের পদচারণায় লেগেছে নবজাগরণের ছোয়া। `উৎসবে সম্প্রীতিতে আমরা` প্রতিপাদ্যে গত ২৩ শে অক্টোবর সোমবার থেকে শুরু হয়েছে ৬ষ্ঠ তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠানটি উপভোগ করতে যজ্ঞস্থলে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শামসুজ্জোহা, ডায়মন্ড ওয়ার্ল্ড (বিডি)’র পরিচালক রিপনুল হাসান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ মহানামযজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহানামযজ্ঞ সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট ব্যবসায়ী বাবু দীলিপ কুমার আগরওয়ালা বলেন, ধর্মীয় অনুশাসন যথাযথভাবে মেনে চললে সমাজে বিরাজমান সকল অনাচার দূর হয়। প্রত্যেক ধর্মের মূলমন্ত্র মানবতার কল্যাণে কাজ করা এবং দেশপ্রেমে এগিয়ে যাওয়া। মানবতার সেবায় কাজ করলে পূণ্যার্জনের পাশাপাশি পরিশীলিত মানবে পরিণত হওয়া যায়। বড় বড় মনীষীরা তাদের স্বীয় কাজের মাধ্যমে মানবজাতিকে মহিমান্বিত করেছেন। তাই তাদের পথ অনুসরণ করে সাম্য সম্প্রীতির পথে চললে মানবজীবন চির অ¤¬ান হয়ে থাকবে। তিনি সকলকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। মানবসেবা প্রদানের নিমিত্তে এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। পরিশেষে তিনি এই প্রতিবেদককে বলেন ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এছাড়া সকল ভক্তবৃন্দ যাতে সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে বিশেষভাবে সচেতন করে দেওয়া ছাড়াও দল-মত-ধর্ম নির্বিশেষে যজ্ঞ অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগীতার আহবান জানিয়েছেন আয়োজক চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাবু দীলিপ কুমার আগরওয়ালা। জানা যায়, আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী বাবু দীলিপ কুমার আগরওয়ালার আয়োজনে এই মহানামযজ্ঞ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করছেন পিন্টু কুমার আগরওয়ালা ও পবিত্র কুমার আগরওয়ালা। বাবু দীলিপ কুমার আগরওয়ালা, সহধর্মিনী সবিতা আগরওয়ালা, বাবা অমিয় কুমার আগরওয়ালা, মা তারা দেবী, ছোট ভাই পিন্টু কুমার আগরওয়ালা ও তার স্ত্রী রেশমী আগরওয়ালাসহ পরিবারের সকল সদস্য এবং চুয়াডাঙ্গাসহ আশপাশ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ এই মহানামযজ্ঞের সূধায় নিজেদের আত্মার পরিশুদ্ধি ঘটাচ্ছেন। চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘসহ দেশের স্বনামধন্য গোপালগঞ্জের দিপ্তী রাণী সম্প্রদায়, নেত্রকোনা জগবন্ধু সম্প্রদায়, গোপালগঞ্জের নবসত্য নারায়ণ সম্প্রদায়, খুলনার শ্রী অদ্বৈত্য সম্প্রদায়, খোকসার অরুণ কৃষ্ণ সম্প্রদায় ও রাধা বিনোদ সম্প্রদায় পালাক্রমে এই যজ্ঞে মহানাম সুধা পরিবেশন করছে এবং ব্রক্ষমূহুর্ত পর্যন্ত এই সুধা পরিবেশন চলবে। এই মহানামযজ্ঞনুষ্ঠানকে কেন্দ্র করে যজ্ঞস্থলের যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহলসহ পুরো এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। উল্লেখ্য, অশান্ত পৃথিবীর অশনী সংকেত শঙ্কিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। তাই যন্ত্রণাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে মুক্তির দূতরূপে আবির্ভূত হয়ে মহাবতারী শ্রী শ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছিলেন বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম সংকীর্তন। কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শ্বাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জে¦লে দেয়ার অভিপ্রায়ে এবারও ২৩ অক্টোবর সোমবার রাত ৯টার পর মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্য দিয়ে স্বর্গীয় ঁদোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয় ঁপান্না আগরওয়ালা স্মরণে একটানা ৫ দিনব্যাপি শুরু হয় ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। আগামী ২৭ অক্টোবর ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’