বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামী ২৭ অক্টোবর শুক্রবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে চুয়াডাঙ্গা-সিরাজগঞ্জ

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৭ ইং
আগামী ২৭ অক্টোবর শুক্রবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে চুয়াডাঙ্গা-সিরাজগঞ্জ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালের শেষ খেলায় জয়পুরহাটকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে সিরাজগঞ্জ নিজস্ব প্রতিবেদক: প্রতিপক্ষ জয়পুরহাটের বিপক্ষে ৩-১ গোলের বিশাল জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সিরাজগঞ্জ জেলা একাদশ। গতকাল সোমবার বিকাল ৩টা ১৫মিনিটে টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল ম্যাচটি টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয়। প্রথম থেকেই দু’দলের খেলোয়াড়দের মধ্যে পরিচ্ছন্ন ও সৌহার্দ্যপূর্ণ মনোভব লক্ষ্য করা যায়। প্রথমার্ধের ১৫ মিনিটে সতীর্থ বিদেশী খেলোয়াড় কেসির কাছ থেকে পাওয়া পাস কাজে লাগিয়ে প্রথম গোল করে সিরাজগঞ্জ দলকে এগিয়ে নেয় ৮ নম্বর জার্সিধারী নাইজেরিয়ান ফুটবলার রিচার্ড। এরপর ১-০ গোলের ব্যবধানে জয়পুরহাটের রক্ষণভাগ একটু ঢেলে সাজানো হয়। তারপরেও বিরতিতে যাওয়ার ১ মিনিট আগে অর্থ্যাৎ ৪৪ মিনিটে সিরাজগঞ্জের কাছ থেকে আরো একটি গোল হজম করতে হয় তাদের। জয়সূচক দ্বিতীয় গোলটি করে সিরাজগঞ্জ দলের ৯ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড সুজন। এরপর বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের দেওয়া দু’টি গোলের জবাবে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে দলের হয়ে একটিমাত্র গোল করে জয়পুরহাট একাদশের ডিফেন্ডার হাফিজার আলী। এরপর বেশ কয়েকবার প্রতিপক্ষের শিবিরে আক্রমণ চালায় তারা। শেষমেশ ঘানা থেকে আগত দলের ১০ নম্বর জার্সিধারী স্ট্রাইকার ইউরোপীয়ানের আরো একটি দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় সিরাজগঞ্জ একাদশের। এ ম্যাচে সেরা খেলোয়াড়ের খেতাব দেওয়া হয় দলের হয়ে প্রথম ও জয়সূচক গোলদাতা নাইজেরিয়ান তারকা ফুটবলার রিচার্ডকে। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, জাতীয় গোয়েন্দা সংস্থা-চুয়াডাঙ্গার উপপরিচালক জাফর ইকবাল, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দেসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ক্রীড়ামোদী ব্যক্তিত্বরা। এদিকে গত রবিবারের প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহের ম্যাচটি উপভোগ করতে আসা দর্শকের তুলণায় গতকাল মাঠে দর্শকের সংখ্যা ছিল অতিনগন্ন। উপযোগী আবহাওয়া আর নৈপূন্যে ভরা খেলা দেখতে এদিন মাঠে দর্শক স্বল্পতা আশা করেননি আয়োজক কমিটির নেতৃবৃন্দ। আগামী ২৭ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে আজকের ম্যাচে বিজয়ী সিরাজগঞ্জ একাদশ ও স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’