মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে কোদলা নদীতে ভাসছিল লাশ

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে কোদলা নদীতে ভাসছিল লাশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ভারতের কুলিয়া ক্যাম্পের বিএসএফ। বিজিবির তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে বাগদা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা গেছে, মাটিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতের অংশে লাশ ভাসতে দেখে তারা বিএসএফকে অবহিত করে। পরে বিএসএফ বাগদা থানার পুলিশকে জানায় এবং তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের সময় নদীর দুপাশে ভিড় করেন দুই দেশের বহু উৎসুক জনতা। এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘আমরা বিএসএফকে জানিয়েছিলাম। তারা পুলিশ দিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখনও বাংলাদেশি কেউ নিখোঁজ এমন তথ্য আমাদের কাছে আসেনি।’



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ