সড়কে পানি জমে বিপর্যস্ত জনজীবন : রোপা আমনেও ব্যাপক ক্ষতি
- আপলোড তারিখঃ
২৩-১০-২০১৭
ইং
তিনদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে জীবননগরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি
জীবননগর অফিস: নি¤œচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ে জীবননগর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। নদ-নদীতে বৃদ্ধি পেয়েছে পানি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামসহ পৌরসভার বিভিন্ন ওর্য়াডবাসীর জনজীবন। গত বৃহস্পতিবার থেকে জীবননগর উপজেলায় সর্বত্রই শুরু হয় গুড়ি-গুড়ি বৃষ্টি। গভীর রাত থেকে শুরু হয় ভারি বৃষ্টি। যা গত শনিবার দিনভর অব্যাহত ছিলো। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় মানুষের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম। এদিন থেকে কোন কাজ করতে পারেনি নি¤œআয়ের শ্রমজীবী মানুষেরা। স্থবির হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম। বৃষ্টিপাতের কারনে জীবননগর পৌরসভার ৪নং ওর্য়াডের মহানগর উত্তরপাড়া, দক্ষিনপাড়া, ৭নং ওর্য়াডের পোস্ট অফিস পাড়া, ২নং ওর্য়াডের লাভলীপাড়াসহ বেশ কয়েকটি স্থানে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পানি বদ্ধ থাকায় জনদুর্ভোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কে পানি জমে থাকায় রাস্তার উপরে স্থানীয়দের মাছ ধরতেও দেখা গেছে।
জীবননগর পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন জানান, গত তিন দিন টানা বৃষ্টি হওয়ায় জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডটি আমি ঘুরে দেখেছি। তবে সবচেয়ে বেশি পানি জমেছে মহানগর উত্তরপাড়ায়। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি থেমে গেলে ড্রেনগুলো পরিস্কার করা হলে এই সমস্যাটা আর থাকবে না।
জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ জানান, তিন দিনের বৃষ্টিতে তেমন কোন চাষে এখন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পানিতে ফসলগুলো হেলে পড়েছে। তারপরেও আমরা একটি ক্ষয়ক্ষতির হিসাব করেছি। এই বৃষ্টিতে রোপা আমন ক্ষতি হতে পারে ২২ হেক্টর, মুগ ৩০ হেক্টর, শাক-সবজি ৮০ হেক্টর, মরিচও মাসকলাইতেও একটি আনুমানিক ক্ষয়ক্ষতির হিসাব করে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
কমেন্ট বক্স